[ দেশজুড়ে ]
ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। এ সময় ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো ওই ঘটনায় কেউ আটক বা মামলা হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!