ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারের কারখানায় গাজীপুরের শ্রমিকদের আগুন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ১৮ নভেম্বর ২০২৪
সাভারের কারখানায় গাজীপুরের শ্রমিকদের আগুন 
ফাইল ফটো

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন পূর্বকলতাসুতি এলাকার আমাজন ফ্যাক্টরিতে আগুন দিয়েছে গাজীপুরের শ্রমিকরা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার ডরিন গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা পার্শ্ববর্তী আশুলিয়া থানাধীন পূর্ব কলতাসুতি এলাকায় অবস্থিত আমাজন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করতে গেলে আমাজনের শ্রমিকদের সঙ্গে ডরিনের শ্রমিকদের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। 

একপর্যায়ে ডরিনের শ্রমিকরা আমাজন ফ্যাক্টরির ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!