ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে ৬ কোটি টাকার সোনার বারসহ দুই চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ১৯ নভেম্বর ২০২৪
সীমান্তে ৬ কোটি টাকার সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
৬ কোটি টাকার ৪৬টি সোনার বারসহ দুই চোরাকারবারি আটক। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার ৪৬টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সোনার বারসহ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মণ্ডল ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপিসংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানক্ষেতে অবস্থান নেয়।

Advertisement

তিনি জানান, সে সময় দুজন চোরাকারবারি সীমান্তের দিকে গেলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে কোমরে লুকানো ৪৬টি সোনার বার পাওয়া যায়। এই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ এবং উদ্ধার সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!