ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২১ নভেম্বর ২০২৪
চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরে টাকা চুরির অভিযোগে বাবু ওরফে ছোট বাবু নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে মিলন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। বাবু ও মিলন একই এলাকার বাসিন্দা। বাবু স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেলে নলুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাড়ে চার হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন মিলন। এর কিছুক্ষণ আগেই তাকে খুঁজতে সেখানে গিয়েছিলেন বাবু। ফলে টাকা চুরির ব্যাপারে বাবুকে সন্দেহ করা হয়। একপর্যায়ে তাকে চোর বলে ধাওয়া দেন মিলন। পরে তাকে আটক করে নলুয়াপাড়া মাঠে নিয়ে মারধর ও ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান মিলনসহ আরো কয়েকজন। পরে বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন বাবুর মেয়ে। 

Advertisement

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহমেদ বলেন, বাবু ও মিলন উভয়েই মাদকাসক্ত। টাকা চুরির অভিযোগে ধাওয়া দিয়ে বাবুকে মারধর করেন মিলন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!