ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে সাংবাদিকদের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২১ নভেম্বর ২০২৪
সিলেটে সাংবাদিকদের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা
সিলেটে সাংবাদিকদের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

ইনসাফভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী শনিবার (২৩ নভেম্বর) সিলেট নগরীর রেজিস্টারি মাঠে গণসমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে মহানগরীর বন্দরবাজার লালদীঘিরপাড়স্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামিয়তের সিলেট জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান, সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

Advertisement

মতবিনিময় সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীসহ ১৯৭১ সালে শহিদ হওয়া সব বীরদেরকে ও ২৪ এর জুলাই-আগস্টের সাংবাদিক তুরাব, আবু সাঈদ, মীর মুগ্ধসহ শহিদ হওয়া দেশের সব সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ইনসাফভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ নভেম্বর নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশে সংগঠনের নেতাকর্মীদের আগমনের জন্য আহ্বান জানান বক্তারা। গণসমাবেশে সাংবাদিকবৃন্দ ও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!