[ দেশজুড়ে ]
ওসমানীনগরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
ফাইল ফটো
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের হলরুমে গণঅভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য পৃথম দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য অলক মৃধা, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।
.png)
সভায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানোর অন্যতম সংগঠনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির প্রচার প্রচারণা ও সংগঠনের কর্মী গঠনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, একই কর্মসূচি সিলেট জেলার সদর ও বিশ্বনাথ উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!