সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে যশোরের শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক বেনাপোল স্থলবন্দর এলাকায় সকল ধরনের বাস (আন্তঃদেশীয় ৩টি বাস ও রেন্টকার ব্যতীত) প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে যশোর সদর উপজেলার চাঁচড়ায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ চলাকালীন সেনাবাহিনী ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে সংঘর্ষে ২ জন সেনা সদস্য আহত ও পরিবহন শ্রমিক ইউনিয়নের ৬ জনকে আটক সংক্রান্ত বিষয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন ও জেলা পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
সভায় উপস্থিত পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা অবিলম্বে আটক পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্যকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা জেলায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন।
অপর পক্ষে সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, যেসব পরিবহন শ্রমিক সেনাবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছেন তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করলে তারা আটক পরিবহন শ্রমিক নেতাদের ছেড়ে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।