[ দেশজুড়ে ]
অবৈধ অনুপ্রবেশ বন্ধে তাহিরপুরে বিজিবির মতবিনিময় সভা
তাহিরপুরে বিজিবির মতবিনিময় সভা। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ট্যাকেরঘাট সংলগ্ন বড়ছরা ফুটবল মাঠে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির উদ্যোগে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক বিএ-৭৬৫৫ লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মো. জাকারিয়া কাদির।
.png)
এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!