রোববার (২৪ নভেম্বর) পৌনে ১০টার দিকে সড়ক থেকে সরে আসেন তারা। এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
জানা যায়, কাজ না থাকার কারণ দেখিয়ে গাজীপুর নগরের ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা হঠাৎ বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অবরোধের দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
.png)