রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ রায় দেন। তবে, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ খাসেরচর গ্রামের মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো. রবিজুল ইসলাম।
.png)
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এএফএম নূরতাজ আলম বাহার।
তিনি জানান, আসামি নজরুল ও রবিজুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযুক্ত দুইজনের পকেট থেকে মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম মাদক আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৬ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রোববার এ রায় দেন আদালত।