বুধবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক ওরফে শিমুল মুন্সি (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
.png)
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর একই গ্রামের একটি পুকুরপারের ময়লা-আবর্জনার গর্ত থেকে তার পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়। এসময় অভিযোগ করা হয়, জমি-জমা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছিল এবং মরদেহ গুম করার চেষ্টা করা হয়।
এই ঘটনায় শাহিন ফকিরের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা আদায় করেন।