ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১৭ নভেম্বর ২০২৪
আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত হোসেন আলী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. হোসেন আলী নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে ছোট গাংগাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃত হোসেন আলী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছোট গাংগাইল এলাকার মৃত আলী আকবর প্রকাশ মতিউর রহমান আলীর ছেলে। 

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ছোট গাংগাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমি উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!