[ দেশজুড়ে ]
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে অবশেষে মিলল অনুমতি
সেন্টমার্টিন দ্বীপ- ফাইল ফটো
অবশেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এখনো জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ করেনি। এ জন্য কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, তাদের কাছে শুধু পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ আবেদন করেছিল অনুমতির জন্য। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। তবে, কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ ছাড়া হবে।
.png)
প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফনদী অনিরাপদ। তাই ইনানী বা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!