ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২৭ নভেম্বর ২০২৪
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বার সমিতির সদস্যরা।

বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

Advertisement

তারা আরো বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে আইনজীবীরা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল বান্না সোহাগ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!