ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হঠাৎ দেখা মিলল বিলুপ্তপ্রায় লাউডগা সাপের

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১ ডিসেম্বর ২০২৪
হঠাৎ দেখা মিলল বিলুপ্তপ্রায় লাউডগা সাপের
বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপ

পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিলেছে বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের। এটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট। উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। উজ্জ্বল সবুজ বর্ণের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী। সাপটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায় না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!