নিহতের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে। বাবার হত্যকারী মফিজুর শেখকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের অপর ছেলে হানিফ শেখ বলেন, আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। মফিজুর নেশার টাকার জন্য তার ভাগের জমি বিক্রি করতে বাবাকে প্রায়ই চাপ দিতেন। মফিজুরের দুই সন্তানের কথা চিন্তা করে বাবা সুরমান শেখ জমি লিখে দিতে রাজি না হওয়ায় রোববার সকালে তার বুকে ছুরি দিয়ে আঘাত করেন মফিজুর। আমরা বাড়ির সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে এ ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ও সদর থানার ওসি মো. আইয়ুব আলী।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিযুক্ত সন্তান মফিজুর মাদকাসক্ত ছিলেন। তিনি নেশার টাকার জন্য প্রায়ই তার বাবাকে মারধর করতেন। শেষ পর্যন্ত তিনি নেশার টাকা জোগাড় করতে বাবাকে জমি লিখে দিতে বলেন। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় ছুরি দিয়ে বুকে আঘাত করেন। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মফিজুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।