[ দেশজুড়ে ]
চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতীয়দের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার ৫২ বিজিবির বড়গ্রাম বিওপির আওতাধীন শেওলা আইসিপি থেকে আনুমানিক ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দিনামক স্থানে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় শেওলা আইসিপির ইমিগ্রেশনে কার্যক্রম ও যাতায়াতের রাস্তা সাময়িক বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!