[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ম্যাংগো টেক্সের ৪৬ শ্রমিক-স্টাফ বরখাস্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকাস্থ ম্যাংগো টেক্স বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে। তাছাড়া অনৈতিক দাবি দাওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চার স্টাফসহ ৪৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে ৯টার দিকে ম্যাংগো টেক্স গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে বন্ধ ফ্যাক্টরি বুধবার থেকে খোলা ও অনৈতিক দাবি দাওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৪২ জন শ্রমিক ও ৪ জন স্টাফকে সাময়িক বরখাস্ত করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। বরখাস্ত শ্রমিক ও স্টাফ ব্যতীত সবাইকে যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কাজ শুরু করার আহ্বান জানায়।
গত ১ ডিসেম্বর ঐ ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ছাঁটাইকৃত ১০-১২ জন শ্রমিক নিয়ে এসে তাদের নিয়োগের জন্য চাপ সৃষ্টি করে। কর্তৃপক্ষ এতে সম্মত না হলে শ্রমিকরা হুঁশিয়ারী দেয়, ২ ডিসেম্বর থেকে তারা কর্মবিরতি ও আন্দোলন করবে। এমতাবস্থায় ২ ডিসেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!