ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজ শেষে বাড়ি ফেরা হলো না ৩ রংমিস্ত্রির

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪০, ১০ ডিসেম্বর ২০২৪
কাজ শেষে বাড়ি ফেরা হলো না ৩ রংমিস্ত্রির
মান্দা থানা -ফাইল ফটো

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন রংমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজন পেশায় রংমিস্ত্রি। প্রতিদিনের মতো তারা কাজ শেষে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জাহিদুল ও নুর আলমকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!