ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কটিয়াদিতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১১ ডিসেম্বর ২০২৪
কটিয়াদিতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে খুশনাহার (৪৫) নামে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউপির বাগপাড়া মাছুয়া বিলের মাঝেখানে শ্মশানের পাশে একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত খুশনাহার বাগপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ২৫ বছর আগে খুশনাহার স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে বাড়ির পাশে বাগপাড়া মাছুয়া বিলের একটি ডোবায় তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আক্তারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া, তার ছেলে আফজাল ও ভাতিজা মিলনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!