ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৪
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শায় মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে অবস্থিত তার সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা থানার ওসি আমির আব্বাস, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ স্থানীয় শিক্ষার্থীরা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!