[ দেশজুড়ে ]
ঢাকা-ময়মনসিংহ রেলপথ
রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত
রেললাইন ভেঙে যাওয়ায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ধলা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী স্থানে রেললাইনের জোড়ায় বেঁকে ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার গফরগাঁও স্টেশনে ও মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন ধলা স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে গফরগাঁও থেকে উপসহকারী প্রকৌশলী (পথ) এর কার্যালয় থেকে রেলওয়ে কর্মীরা ঘটনা স্থলে গিয়ে ভাঙা লাইনটি মেরামত করেন। পরে সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
.png)
গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, লাইন ভাঙা থাকায় গফরগাঁও স্টেশনে মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে হাওর এক্সপ্রেস আটকা পরে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!