[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলস্টেশন থানার ওসি আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক।
.png)
শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত (দুপুর ২টা) ট্রেনের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!