সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বর্ণমালা রেলক্রসিংয়ের পাশে রেললাইনে ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
টঙ্গী রেল স্টেশনে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সোমবার রাতে টঙ্গী বর্ণমালা রেলক্রসিংয়ের ৩০০ গজ উত্তরে রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত শিশুসহ ওই ব্যক্তি মারা যান।
এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি, রাত সাড়ে ১২টার দিকে ওই ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে রেললাইনে শুয়ে আত্মহত্যা করে। সোমবার রাতেই মরদেহ দুটি হেফাজতে নেয়া হয়। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ শনাক্তে পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং করা হয়। আশেপাশের লোকজন অনেকেই মরদেহ দেখেছে। তবে শনাক্ত করতে পারেনি। মরদেহ দুটি ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।