গাজীপুরে ৬ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এসব ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়।
জানা যায়, রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। তাদের কারখানার অভ্যন্তরে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও কারখানার মালামালের নিরাপত্তা রক্ষার স্বার্থে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
.png)
সাধারণ ছুটিজনিত বন্ধ ফ্যাক্টরিগুলো হলো-
১. ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)
২. ইসলাম গার্মেন্টস লিমিটেডের টেক্সটাইল ডিভিশন
৩. ইসলাম গার্মেন্টস লিমিটেডের উইভিং ইউনিট
৪. ইসলাম নীট ডিজাইন্স লিমিটেড
৫. ইসলাম গার্মেন্টস লিমিটেডের নীটওয়্যার ডিভিশন
৬. ইসলাম কাটুন অ্যান্ড এক্সেসরিস সলিউশন