ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৮ ডিসেম্বর ২০২৪
রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনের জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. রাজা মিয়ার নেতৃত্বে পাঁচ দফা দাবিতে একটি বিক্ষোভ র‌্যালি শহরের পৌর পার্ক এলাকা থেকে বের হয়ে ডিসি অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম রাব্বানীসহ চালকরা।

পাঁচ দফা দাবিসমূহ হলো- অবিলম্বে গাইবান্ধা পৌরসভা কর্তৃক সপ্তাহে তিন দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে, নীতিমালা প্রণয়ন করে বিআরটিএ কর্তৃক পাঁচ বছরের জন্য ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদান করতে হবে, সড়ক/ মহাসড়কে যানবাহনের জন্য একটি সার্ভিস লেন নির্মাণ করতে হবে, গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজিবাইক স্ট্যান্ড এবং পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে, গাইবান্ধা পৌরসভা কর্তৃক ইজিবাইক চালকদের কাছে থেকে বার্ষিক পৌর ফি ১০০০/টাকার বেশি নেয়া যাবে না, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া কোনো ইজিবাইক/ মিশুক উচ্ছেদ করা চলবে না, প্রত্যেক ব্যাটারিচালিত ইজিবাইক/ মিশুক চালকদের সামরিক রেটে রেশন দিতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!