[ দেশজুড়ে ]
টঙ্গীতে সাদপন্থীদের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় মুসল্লি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ওলামায়ে কেরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার চোরাস্তায় ইমাম ওলামা পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি মাওলানা খলিল উল্লাহর নেতৃত্বে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলায় নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে হেফাজতে ইসলাম, ঠাকুরগাঁও জেলার আমীর মাওলানা ইমদাদুল হক, ঠাকুরগাঁও মারকাজ মসজিদের মুরব্বী এনায়েতুর রহমানসহ ৪ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!