ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শহিদ আবু সাঈদের বাড়িতে গেলেন ড. বদিউল আলম মজুমদার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১৯ ডিসেম্বর ২০২৪
শহিদ আবু সাঈদের বাড়িতে গেলেন ড. বদিউল আলম মজুমদার
শহিদ আবু সাঈদের বাড়িতে ড. বদিউল আলম মজুমদার। ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার শহিদ আবু সাঈদের বাড়িতে আগমন করেছেন। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল আড়াইটার দিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিজ বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন বাবনপুর গ্রামে যান। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি মো. রমজান আলী (আবু সাঈদের ভাই), পীরগঞ্জ থানার ওসি এসএম ফারুক আহমেদ  প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!