এদিন দুপুর ২টায় রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
.png)
পরবর্তীতে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই অনুসারী মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে রংপুর মহানগরীর খটখটিয়া ফজলুল করিম জামিয়া ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।