[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ
ফাইল ফটো
আশুলিয়ার ভাদাইল রুপায়ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামসোনা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা ফজলুল করিম মারুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার (উত্তর) সভাপতি আলহাজ মুহাম্মাদ ফারুক খাঁন এবং সেক্রেটারি টিএম মাহফুজ হুসাইন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠানের জন্য দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!