বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্টনের হোটেলে এ অধিবেশটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
.png)
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলমসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মজলিসের সূরার অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিতে আমির, নায়েবে আমির ও মহাসচিব ঠিক রেখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।