অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলের ১০০ রাউন্ড গুলি, একটি শটগানের টেলিস্কোপ স্নাইপার, ৫টি স্মার্টফোন, একটি বাটন ফোন ও ২টি দেশীয় অস্ত্র।
এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের রাতেই মাগুরা থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ অভিযানে আমাদের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরাও ছিলেন।
.png)
আটককৃত পাঁচজন হলেন- মাগুরা পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল (২১)। তাদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সিপাড়ায়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, আটককৃত পাঁচজনকে রাতেই মাগুরা থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।