ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে মন্দিরে দুর্বৃত্তদের হামলা, মূর্তি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহে মন্দিরে দুর্বৃত্তদের হামলা, মূর্তি ভাঙচুর
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার বিলডোড়া ইউনিয়নস্থ পলাশকান্দা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা কালিমাতা মন্দিরে থাকা কালিমূর্তির মাথা ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

ঘটনার বিবরণে জানা যায়, মোঃ আলাল উদ্দিন নামের এক তরুণ উল্লেখিত মন্দিরটির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় কালিমূর্তিটিকে মাথা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে মন্দিরের পূজারী সুভাষ চন্দ্র রায়কে অবহিত করলে তারা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। ঘটনাটি হালুয়াঘাট  থানা পুলিশ অবগত হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!