ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২০ ডিসেম্বর ২০২৪
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ এরশাদ শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার দায়িত্বরত সেনা সদস্য এবং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে এরশাদ শেখকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৯০ ইয়াবা ও বিদেশি সিগারেট ও নগদ ৭৬ হাজার ৫শ ২০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম। এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!