ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২২ ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহে বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ময়মনসিংহ শহরস্থ কাচারীঘাট সংলগ্ন বালির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাসেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন (অর্থ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি)। 

এছাড়াও মাহবুব বিন ছাইফ (সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ময়মনসিংহ, জেলা কমিটি সমাজকল্যাণ সম্পাদক, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (আইন উপদেষ্টা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ময়মনসিংহ জেলা কমিটি), মো. আব্দুর রাজ্জাক (সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ময়মনসিংহ জেলা কমিটি সদস্য), কেন্দ্রীয় কমিটিসহ স্থানীয় বালি শ্রমিক ও ময়মনসিংহ জেলার ছাত্র সমন্বয়করা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!