[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক। দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশের অভিযানে আটক করা হয়েছে একজনকে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।
ওসি বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!