ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠীদের ৬ দফা দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২৩ ডিসেম্বর ২০২৪
সাভারে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠীদের ৬ দফা দাবি
ফাইল ছবি

সাভারে ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। 

জানা গেছে,  সাভার পৌরধীন সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার (১৯) নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওই নার্সিং কলেজের শিক্ষার্থী ও নিহতের সহপাঠীরা ঘাতক বাসচালক, হেলপারকে গ্রেফতার ও নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের ন্যায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। বর্তমানে সড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সাভার মডেল থানা পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশ উপস্থিত রয়েছে। 

Advertisement

৬ দফা দাবি নিম্নরূপ:

ক) প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং প্রত্যয়কে হত্যাকারী ঠিকানা পরিবহনের ঘাতক বাসচালক ও হেলপারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

খ) সাভারের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে।

গ) নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘ) বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করতে হবে।

ঙ) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে।

চ) সাভারের সব দুর্ঘটনা প্রবণ জায়গায় স্পিড ব্রেকার দিতে হবে।

উল্লেখ্য, সাভার হাইওয়ে থানা পুলিশের মধ্যস্ততায় ঠিকানা পরিবহন কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সেই ধারাবাহিতায় সোমবার পরিবহন কর্তৃপক্ষ বেলা ১১টার মধ্যে নিহত শিক্ষার্থীদের পরিবার ও আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার সময় নির্ধারণ ছিল। কিন্তু পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে আলোনায় বসার জন্য উদ্যোগ না নেয়ায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলমান রেখেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!