[ দেশজুড়ে ]
রংপুরে কর্মকর্তাদের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের
ছবি: ডেইলি বাংলাদেশ
আওয়ামী স্বৈরাচারীর তথ্য প্রচারে সহায়তার প্রতিবাদে এবং কর্মকর্তাদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রংপুর মহানগরীর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও জেলার উদ্যোগে রংপুরের জেলা প্রশাসক ও সম্পৃক্ত আমলাদের আওয়ামী স্বৈরাচারীর তথ্য প্রচারে সহায়তার প্রতিবাদে এবং তাদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হামিম মুনতাসির অহমের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!