ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে জুবায়ের পন্থী তাবলীগ জামাতের আলোচনা সভা ও কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩:২১, ২০ ডিসেম্বর ২০২৪
রংপুরে জুবায়ের পন্থী তাবলীগ জামাতের আলোচনা সভা ও কর্মসূচি ঘোষণা
ফাইল ফটো

রংপুরে তাবলীগ জামাতের (জুবায়ের পন্থী) উদ্যোগে মহানগরীর জুম্মাপাড়া আল জামিয়াতুল কারীমিয়া নুরুল উলুম মাদ্রাসায় মাওলানা হাফেজ ইদ্রিস আলী এর সভাপতিত্বে আলোচনা সভা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদ পন্থীদের হামলার ঘটনায় রংপুর তাবলীগ জামাত কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে মূলত এ লক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মাওলানা বাইজিদ, খতিব কেরামতিয়া জামে মসজিদ ও দখিগঞ্জ দারুদ তাসকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামীম, মুফতি ছালীম, তাতীপাড়া মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ, মুফতি নাজমুল হোসেন, শিক্ষা সচিব, জুম্মাপাড়া আল জামিয়াতুল করিমিয়া নুরুল উলুম মাদ্রাসা ও খতিব, পশ্চিম জুম্মাপাড়া জামে মসজিদ, মাওলানা, ঈসমাইল হোসেন, খাসবাগ মহিলা মাদ্রাসা, ডাঃ তাজ, চক্ষু বিশেষজ্ঞ, নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মামুন বিশিষ্ট ব্যবসায়ী ও তাবলীগ জামাত, মুফতি বেলাল,জামিয়া রাহেলিয়া মাদ্রাসার মুহতামূম সহ অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভায় আগামী ২২ ডিসেম্বর তারিখে বেলা ১১টায় রংপুর তাবলীগ জামাত (মাওলানা জুবায়ের পন্থী) টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদ পন্থীদের হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!