[ দেশজুড়ে ]
টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা, প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে জোবায়ের পন্থীদের বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের ওপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে জোবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলার স্থানীয় শান্তি প্রিয় মুসলমানদের উদ্যোগে তাবলীগ জামায়াতের সাথীদের ওপর সাদপন্থীদের হামলা, আওয়ামী লীগের দালাল উসামা গংদের পরিকল্পিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হাফিজ মাহমুদ হাসান, মাওলানা আজিজুর রহমান হাকিমি, মাওলানা জুবায়ের আলম ও মুফতি সাদসহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা টঙ্গীতে হত্যাকাণ্ডের জন্য সাদপন্থীদের হত্যাকারী আওয়ামী লীগের দালাল বলে দোষারোপ করে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!