ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে তাবলীগ জামাতের দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০, ২০ ডিসেম্বর ২০২৪
রাজশাহীতে তাবলীগ জামাতের দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা
ফাইল ফটো

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দু’পক্ষ সাদ পন্থী ও জোবায়ের পন্থীর মধ্যে মারামারির ঘটনার ধারাবাহিকতায় রাজশাহীতে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহীর বিগত সিটি মেয়র এবং ডিসির নির্দেশনায় তাবলীগ জামাতের রাজশাহী কেন্দ্রীয় মারকাজ উপশহর মসজিদে সাদপন্থী অনুসারীদের সপ্তাহে চারদিন (সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি)  এবং জুবায়েরপন্থী অনুসারীদের সপ্তাহে তিনদিন (শুক্র, শনি  রবি) অবস্থান করার জন্য  নির্ধারণ করে দেয়। এভাবেই তারা তাদের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালিত করছেন। তবে হঠাৎ করে সেই উপশহর মডেল মসজিদে বাদ মাগরিব তাবলীগ জামাতের জুবায়েরপন্থী মুসল্লী এশার নামাজ পর্যন্ত  বৈঠক করে  এবং এশার নামাজ পড়ে মসজিদ ত্যাগ করে। এ সময় দু’পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে তাবলীগ জামাতের জুবায়েরপন্থীর নেতৃত্ব পর্যায়ের লোকজন বোয়ালিয়া থানায় যান এবং পুলিশের ওসির সাথে কথা বলেন।

শুক্রবার বাদ জুম্মা জুবায়েরপন্থী মুসল্লীগন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!