[ দেশজুড়ে ]
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় ঘটনায় নেত্রকোণায় বিক্ষোভ
নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ওপর (জোবায়েরপন্থী) সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ তাবলীগ জামাত (জোবায়ের পন্থী) নেত্রকোণা জেলার উদ্যোগে শহরস্থ জামিয়া মিফতাহুল উলূম মাদরাসার সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে তিন শতাদিক মুসল্লি অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি মাদরাসা থেকে শুরু হয়ে তেরিবাজার, ছোট বাজার, মোক্তারপাড়া ঘুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
.png)
এতে নেতৃত্ব দেন তাবলীগ জামাত (জোবায়ের পন্থী) নেত্রকোণা জেলার দায়িত্বপ্রাপ্ত শূরা সদস্য মাওলানা শুক্কুর মাহমুদ। এছাড়াও স্থানীয় তাবলিক জামাত (জোবায়ের পন্থী) এর অনুসারীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!