[ দেশজুড়ে ]
ঢাকায় ফিরলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সিলেটে কার্যক্রম শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি নভোএয়ার (ভিকিউ ৯৮৮) যোগে ঢাকায় প্রত্যাবর্তন করেন।
এর আগে তিনি সোমবার বেলা ৪টার দিকে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে যোগ দেন। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন সিলেট জেলা কমিটি।
অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের অসত্য ও মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়াতে হবে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাঁরা মানবিক মর্যাদপূর্ণ রাষ্ট্র চায়। তাঁর ওপরই রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে। এ রকম একটি বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি।’
.png)
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক নিগার সুলতানার সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!