[ দেশজুড়ে ]
ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে কানাইঘাটে সমাবেশ
ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে কানাইঘাটে সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ
টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থীদের নৃশংস হামলা, হত্যা ও নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলা বাজারে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দারুল উলুম কানাইঘাট মাদরাসা ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাদিস কানাইঘাট মাদরাসা থেকে এই গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ বের হয়।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমার ময়দানে ঘুমন্ত জুবায়েরপন্থী সাধারণ মুসল্লিদের ওপর সাদপন্থীদের হামলায় চারজন নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ও খুনিদের ফাঁসির দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!