ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা, কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২২ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা, কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ
সাদপন্থীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র, ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা পরিচালনাকারী সন্ত্রাসী সাদপন্থীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে কুলিয়ারচর উপজেলায় সদরস্থ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুলিয়ারচর ইমাম উলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক মুসুল্লি অংশ নেন।

এতে নেতৃত্ব দেন ইমাম-উলামা পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি (জুবায়ের পন্থী) মুফতি উবায়দুল্লাহ আনওয়ার। এছাড়াও উপজেলা শাখার ইমাম-উলামা পরিষদের (জুবায়ের পন্থী) বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীসহ স্থানীয় উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!