[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
ফাইল ফটো
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদা বেগম (৩৫) তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বাসা থেকে ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে করিমগঞ্জের বালিখলা যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান স্ত্রী মাকসুদা। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানান, অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা তার স্বামী ও কন্যা সুস্থ রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!