শুক্রবার দিনগত রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল ইসলাম (৩৫) ও রত্না বেগম (৩০)।
নিহত রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
.png)
জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে গতকালই পালগাঁও গ্রামে শ্বশুরবাড়ি আসেন কামরুল। রাতের খাবার শেষে প্রথম সন্তানকে নানির সঙ্গে রেখে স্বামী-স্ত্রী অন্য ঘরে ঘুমাতে যান। রাত ১০টার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে রত্নার রক্তাক্ত লাশ ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় কামরুলের লাশ আড়ায় ঝুলতে দেখেন তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে ওই দম্পতির লাশ উদ্ধার করে।
শনিবার সকালে ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান, গতকাল রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।