ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৭ ঘণ্টা পর মিলল স্রোতে ভেসে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৫৯, ২৫ নভেম্বর ২০২৪
১৭ ঘণ্টা পর মিলল স্রোতে ভেসে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

১৭ ঘণ্টা পর কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। মৃতরা টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

জানা যায়, রোববার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে। এতে স্রোতের টানে ভেসে যায় তিন শিশু। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে নুর কামাল নামে ১০ বছরের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় স্রোতে ভেসে নজরুল ও বাবুল।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা  চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর অন্ধকার ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বজনরা নিজেদের মত করে সন্ধান অব্যাহত রেখেছিল। একপর্যায়ে সোমবার সকালে লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে পুলিশকে জানান তারা। এরই মধ্যে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!