শিশু জুরায়েজ একই এলাকার জসিম মেম্বার বাড়ির মো. লিয়াকত হোসেন রুবেলের ছেলে।
জানা গেছে, শিশু জুরায়েজের মা-বাবা ঢাকায় থাকেন। শুক্রবার সকালে মায়ের সঙ্গে ঢাকা থেকে লঞ্চযোগে এসে লালমোহনের ফুলবাগিচা এলাকার নানার বাড়িতে যায় জুরায়েজ। এর কিছু সময় পর হঠাৎ করেই তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে নানার বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি গিয়ে শিশু জুরায়েজকে মৃত ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।