ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন জানান, বুধবার বিকেলে গঙ্গাসাগর রেলস্টেশনের রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
ওই নারীর বয়স আনুমানিক ৪৫ হবে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ওই নারীর লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
.png)